Friday, June 7, 2019

ঢাকা ছাত্র -ছাত্রীদের তুলনায় চট্টগ্রামের ছাত্রছাত্রীরা আর কত পিছিয়ে থাকবে!

ঢাকা ছাত্র -ছাত্রীদের তুলনায় চট্টগ্রামের ছাত্রছাত্রীরা পিছিয়ে

অসংখ্য বার  ঢাকা সিটিতে যাতায়াত করে একটি  অভিজ্ঞতা হলো যে,ঢাকা শহরে সকল পাবলিক পরিবহন গুলোতে ছাত্র ছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া প্রযোজ্য।


বাংলাদেশের রাজধানী ঢাকা একটি জ্যামের শহর। এই শহরে বাস চালক ও বাস মালিকদের একমাত্র  আয়ের অবলম্বন বাস চালানো বা বাস ভাড়া দেওযা।বাস মালিক পক্ষরা চাদা দেওয়া থেকে কত না হয়রানির শিকার হয় প্রতিনিয়ত। এমন কি পুলিশ প্রশাসনের অনিয়মের কাছে হার মানে ড্রাইভার ও মালিক পক্ষ।

তবু তারা ঢাকা সিটি কর্পোরেশন সহ  গাজীপুর, সাভার ছাত্র ছাত্রীদের শিক্ষা গ্রহনের সুযোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে ভাড়া অর্ধেক নিয়ে মহৎ ব্যবস্থা গ্রহন করেছেন।

সে তুলনায় চট্টগ্রাম শহড়ে জ্যাম নেই বললেই চলে। অথচ এই শহরে  ছাত্র ছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়া তো দূরের কথা বরং স্বল্প দুরত্বের জন্য তুলণামূলক ভাবে বেশী ভাড়া আদায় করা হয়।কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বিষয়ে এখনো কোন উদ্যোগ গ্রহন করেন নি।

দেশের প্রধান দুই শহরে শিক্ষার্থীদের জন্য এই রকম পাবলিক ভাড়া বৈষম্য সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অন্তরায়।।

বন্দর নগরী চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক রাজধানী এবং বাংলাদেশের ২য় বৃহত্তম শহর।যে শহরের বর্তমান নগর পিতা একজন চৌকশ ব্যক্তিত্বের খ্যাতি রয়েছে।

এই শহরে নাসিরাবাদ মহিলা কলেজ,ইসলামিয়া ডিগ্রী কলেজ,এম এইচ কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ,চট্টগ্রাম কমার্স কলেজ,সিটি কলেজ,চিটাগং কলেজ,মহসিন কলেজ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনষ্টিটিউট,বিজয় স্বরনী ডিগ্রি কলেজ,নিজামপুর কলেজ,সিতাকুন্ড কলেজ,ইসলামিয়া বিশ্ববিদ্যালয়  সহ অসংখ্য  নামীদামী কলেজে অনেক গরীব মেহনতি পরিবারের সন্তানরা পড়াশুনা করে, তাদের প্রতিদিন অনেক টাকা গাড়ী ভাড়া বাবদ ব্যয় হচ্ছে। যা তাদের পরিবারের জন্য  কষ্টসাধ্য।

ঢাকা শহরের মত চট্টগ্রাম শহরে সকল শিক্ষার্থীদের জন্য পাবলিক পরিবহনে ভাড়া কমিয়ে আনার জন্য কর্তৃপক্ষের কাছে জোড় দাবী জানাচ্ছি।

বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষন করছি।এই আবেদন চট্টগ্রামের জ্ঞান পিপাসু লক্ষাধিক ছাত্র ছাত্রীদের প্রাণের দাবী।

রিয়াদ রহমান
ছাত্র,সিটি কলেজ।

No comments:

Post a Comment