Saturday, June 8, 2019

আমরা সকলে নেতা হতে চাই কিন্তু সেবক হতে চাই না!

আমরা সকলে নেতা হতে চাই কিন্তু সেবক হতে চাই না! আসলে আমরা ভালো নেতা হওয়ার পথ দেখি না ,তাই আমি মনে করি লিও ক্লাবের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন।।

যাইহোক নেতা হওয়ার  অনেকের কাছে বড় স্বপ্ন থাকে , অনেকেই হয় ,আবার অনেকেই হতে পারে না । কিন্তু ইচ্ছা করলেই নেতা হওয়া যায় না।

এজন্য তাকে মহৎ কাজ করতে হয়। ব্যক্তি জীবনে অথবা সামাজিক জিবনে আমি মনে করি ,আমরা যদি নিজেকে নেতার আসনে দেখতে চাই - তাহলে আমাদের অনেক সৎ চরিত্রের  অধিকারী হতে হবে।

বর্তমান রাজনৈতিক পেক্ষাপট বা সোনার বাংলার সাথে না মিলতে পারে আমার মনের কথা গুলো ,তবু আমি বলবো এ গুণগুলো আয়ত্ব করতে পারলেই আমরা সফল নেতা না হতে পারলেও সফল বাঙ্গালী হতো পারবো ।

আমার মতামত হইতো সঠিক না হতে পারে।তবুও মতামত প্রকাশ করলাম।

১ আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ও  সু সিদ্ধান্ত গ্রহণের  একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে  এবং নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। আমরা যদি সিদ্ধান্ত গ্রহণে অন্যের উপর নির্ভর করি তাহলে আমরা  নেতা হিসেবে সফলতা হতে পারবো  না এবং স্বপ্ন বাস্তবায়ন হবে না ।

২. আমরা ভাল কাজের জন্য উৎসাহ দিবো এবং দিতে  হবে, এবং  তাদের বিভিন্ন অর্জনে আমরা  উৎসাহ দেয়ার মানসিকতা গড়তে হবে।

৩. আমরা সব সময় কর্মচঞ্চল থেকে নিজ নিজে সব কাজের তদারক করতে হবে ও শিখতে হবে ।যে কোনো  প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সময়ের কাজ যথা সময়ে শেষ করার মন মানসিকতা গড়তে  হবে।

৪. আমরা আমাদের  নিজ  অধিনস্ত বা সহকর্মীদের সাথে যেকোনো বিষয়ে সরাসরি যোগাযোগ রাখার অভ্যাস গড়তে হবে । কখনও অন্যের মাধ্যমে আলাপ আলোচনা করার থেকে বিরত থাকা জরুরী । সরাসরি যোগাযোগের মধ্যে কর্মীর সাথে আমাদের  একটি ব্যক্তিগত যোগাযোগ গড়ে উঠবে যা আমাদের  নেতৃত্বের অবস্থান আরও দৃঢ় হবে।

৫. আমরা  সব সময় নিজ নিজের  নীতিতে অটল থাকার বিস্বাসী হতে হবে । কখনও কোনো ছল চাতুরির আশ্রয় গ্রহণ করার চেষ্ঠা করবো  না। নিজে  যদি নিজের  অবস্থানে সততার সাথে দৃঢ় থাকি তাহলে অন্যরা আমাদেরকে  নেতা হিসেবে সহজেই গ্রহণ করবে।

৬.নিজ অধিনস্থদের মধ্য থেকে মেধাবীদের সুযোগ দিন। একজন সফল নেতা পদ আঁকড়ে না ধরে থেকে সব সময় অধীনস্থ যোগ্যতা সম্পন্নদের প্রতিষ্ঠান বা দলের উচ্চতার অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করা জরুরী ।

৭.একজন নেতা সব সময় সঠিক চিন্তা করেন এবং সেই চিন্তাকে তার অনুসারিদের মাঝে ছাড়িয়ে দেন। নেতিবাচক চিন্তা করে কেউ কখনও সফলতা পায় না। তাই সঠিক চিন্তা করা ও অন্যের ভাল চিন্তা করা একজন নেতার বড় গুণ।

৮.একজন নেতা যদি নিজ কথা ও কাজে মিল না রাখেন তবে অচিরেই তিনি অসফল নেতা হিসেবে স্থান চ্যুত হবেন। যেসব নেতা তাদের কথা ও কাজে মিল রাখতে পারেন না তাদের এক সময় কেউ পছন্দ করে না। তাই সব সময় নিজের অবস্থানে সৎ থাকা উচিত এবং অনুসারিদের ভালোর জন্য সৎ চিন্তা করা একজন ভাল নেতার গুণ। আর ভাল নেতা হতে হলে অবশ্যই আমাদেরকে  এ গুণের অধিকারী হতে হবে।

৯.এক জন সফল নেতা হতে হলে আমদের  একটি নির্দিষ্ট ভিশন থাকতে হবে এবং ওই ভিশনের আলোকে আমরা  অন্যদের মোটিভেট করে নির্দিষ্ট ভিশনে পৌঁছাতে পারবো । বাস্তবে আমরা এমন অনেক উদাহরণ দেখি যেখানে নেতার কারণে একটি বড় কাজ সফল করা গেছে।

১০. প্রত্যেক নেতার নিপুণতার গুণ থাকা আবশ্যক। সঠিক ও সুন্দর উপায়ে যেন সকল কাজ সম্পন্ন হয় সে বিষয়ে নেতাকে পারদর্শী হতে হবে। সব সময় জ্ঞান আহরণের মাধ্যমে এই গুণ শাণিত করতে হবে।

১১.আমরা আমাদের দৈনন্দিন জিবনে যেকোনো সমস্যা সমাধানে নেতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাস্তবতার উপর পর্যালোচনা করে যেকোনো সমস্যার সমাধান করতে হবে। এক্ষেত্রে সব সময় পক্ষপাত পরিহার করা বাঞ্চনীয়। সমস্যা সমাধানে যদি সময়ের প্রয়োজন হয় তবে সময় নিয়ে হলেও নিরপেক্ষভাবে সকল সমস্যা সমাধান করতে হবে।

১২.এই পৃথিীতে কোনো মানুষ দায়িত্ব এড়িয়ে কখনও  হতে পারে নি ও নেতা হওয়া যায় না । দায়িত্ব গ্রহণের মাধ্যমে অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করাই একজন নেতার সার্থকতা।
আমরা অন্যের উপর দোষ না চাপিয়ে বরং সকল দায়িত্ব নিজে নিয়ে সুচারুভাবে সম্পন্ন করলে আমরা  সহজেই একজন দক্ষ নেতা হিসেবে নিজের অবস্থানকে দৃঢ় করতে পারবো।।

উপরোক্ত গুণগুলোর অধিকারী হলে যেকেউ নিজেকে সমাজে ও নিজের কর্মক্ষেত্রে একজন সফল নেতা হিসেবে গড়ে তুলতে পারবো সহজেই।নেতা হওয়ার এক মাত্র উপায়  সকল লিও ক্লাবের মাধ্যমে।আমরা বাঙ্গালী ভাই ভাই দেশ গঠনে ঐক্য হয়।

আমরা আমাদের বর্তমান গুন্ডামি রাজনৈতিক চাড়ার অভ্যাস গড়ি তুলি। আমাদের বর্তমান গুন্ডা রাজনৈতিকের কারনে আমরা  অনেক কচি  ভাই দের প্রাণ হারাচ্ছি আর না গডফাদার রাজনৈতিক এ সোনার দেশে সকল যুবকেরা এসব গডফাদারকে বিচ্ছন্ন করি কারন ঐ সব প্রাণ হারানো ভাইরা হতে পারতো এই দেশের একটি চন্দ্র । রাজনৈতিক হওয়ার আগে মুক্ত মতা মতের বিশ্বাসী হওয়াটা উত্তম।।

লেখক- এস.এম.তৌহিদুর রহমান রিয়াদ।এম এস এস রাষ্ট্রবিজ্ঞান।

No comments:

Post a Comment