মানুষ চেনা আমার কাছে সব থেকে কঠিন কাজ মনে হয়।কারন আমি সহজে মানুষদের বিশ্বাস করি ভালোবাসি বলে।এর ফলে বিশ্বাসের জায়গা পরবর্তীতে আমার ক্ষতি হয়ে দাড়াই।তাই আমার মনে হচ্ছে পৃথিবীতে কোন কঠিন কাজ থাকলে তা হলো মানুষ চেনা।
যদি ভালো আর খারাপ মানুষের তফাত্ টা ক্ষতি হওয়ার আগেই বুঝতে পারতাম,তাহলে তো কখনও কোন অনিষ্ট হতই না।
কিন্তু দূর্ভাগ্য!যে কোন দূর্ঘটনা ঘটার পর মানুষকে চিনতে পারি।তবে একটা তো পথ থাকবেই।যেভাবে বলা হয়,অপরাধী যতই চতুর হোক না কেন একটা না একটা ভুল করেই,ঠিক তেমন কিছু কিছু মানুষের আচরন দেখেই মানুষকে চেনা যায়।পৃথিবীতে কিছু মানুষ জন্ম গ্রহন করে শুধু মানুষের হক নষ্ট করার জন্য তাদের কে চিনে রাখাটা হলো সবচেয়ে বড় কাজ বলে মনে করি।
বাংলায় একটা প্রবাদ আমরা সবাই জানি যে "অতি ভক্তি চোরের লক্ষন"! ঠিক তেমনই যে আপনার ক্ষতি করতে চায় সে অতি ভালোমানুষী দেখিয়ে আপনাকে ধীরে ধীরে বিপদের পথে নিয়ে যাবে।
তারপর সুযোগ বুঝেই বিপদের দিকে ঠেলে দিবে।তাই এইসকল অতি ভালোমানুষীর আচরন করা মানুষ গুলোর থেকে সাবধান থাকা উচিত।নিজের মেধা বুদ্ধি দিয়ে যাচাই করে পথ চললে এদের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
কিছু মানুষ আছে যারা সুদক্ষ উপায়ে ভদ্রবেশে অন্যের ক্ষতি করে বা অন্যকে সুনিপুনভাবে কষ্ট দেয়, কিংবা তাদের ভালো ব্যবহার আসলে এক কথায় অভিনয়।- রিয়াদ রহমান।
No comments:
Post a Comment